লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় নদী থেকে ফজল হক (৩২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
উপজেলার সানিয়াজান ইউনিয়নের তিস্তা আরাজী শেখ সুন্দর চর থেকে শনিবার সকালে লাশটি উদ্ধার করা হয়।
ফজল হক নীলফামারী জেলার ডিমলা উজেলার পশ্চিম ছাতনাই গ্রামের আজিজার রহমানের ছেলে।
হাতীবান্ধা থানার উপ-পরিদর্শক (এসআই) আবু মুসা জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে শনিবার সকালে তিস্তা শাখা নদী থেকে ফজল হকের লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কি কারণে তাকে হত্যা করা হয়েছে তাৎক্ষণিক জানাতে পারেননি তিনি।
এমএনজে





