মুন্সিগঞ্জের গজারিয়ায় যাত্রীবাহী দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ২০জন, নিখোঁজ আছেন ১৫ জন।
আজ শনিবার ভোরে মেঘনা নদীতে ঢাকা থেকে চাঁদপুরগামী বোগদাদিয়া-১৩ ও শরিয়তপুর থেকে ঢাকাগামী মানিক-৪ লঞ্চের মুখোমুখি সংঘর্ষ হয়।
জানা যায়, মেঘনা নদীতে ঢাকা থেকে চাঁদপুরগামী বোগদাদিয়া-১৩ ও শরীয়তপুর থেকে ঢাকাগামী মানিক-৪ লঞ্চের সংঘর্ষে একজন যাত্রী নিহত হয়েছে।আহত হয়েছে ২০ জন। এছাড়া পাঁচজন লঞ্চযাত্রী নিখোঁজ থাকতে পারে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জের কলাগাছিয়া নৌ-পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা মো. মোস্তাফিক।
কলাগাছিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মোস্তাফিক জানান, আনুমানিক রাত ১টার দিকে নারায়ণগঞ্জ অংশের মেঘনা নদীতে দুটি লঞ্চের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় একজন যাত্রী নিহত হয় এবং বেশ কয়েকজন আহত হয়। পাঁচজন যাত্রী নিখোঁজ আছে বলে শুনেছি।
ঘটনাস্থলে কুয়াশা কেটে গেলে নৌপুলিশ সদস্যরা উদ্ধার অভিযানে যাবে। নিহত ও আহতদের নাম পরিচয় জানা যায়নি। ঘটনার পর দুটি লঞ্চ দ্রুত গন্তব্যে চলে যাওয়ায় আটক করা যায়নি। বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।
এমএম





