প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা বাংলা ভাষাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করার জন্য প্রচেষ্টা চালাচ্ছি। দাবি তুলে রেখেছি হয়তো একদিন দাবি আদায় করতে পারবো।
আজ মঙ্গলবার বিকালে রাজধানীতে আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আমরা ভাষা শেখা জন্য মোবাইল অ্যাপস তৈরি করেছি। এর মাধ্যমে ৯টি ভাষা শেখার সুযোগ রয়েছে। আমরা ভাষা শেখার সুযোগ আরও বৃদ্ধি করতে চাই। আমরা আশা করব বিশ্বের বুকে আমাদের বাংলা ভাষা আলাদা একটা মর্জাদা অর্জন করবে।
মাতৃভাষায় কথা বলার ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, এই ভাষাকে গুরুত্ব সব সময়ই দিব, কিন্তু এর জন্য অন্য কোনো ভাষার সাথে বৈরিতা নয়।
জ্ঞান অর্জনের জন্য আমরা অন্য যেকোনো ভাষা শিখতে পারি। আমরা প্রত্যেকে নিজের ভাষা শিখব কিন্তু পাশাপাশি অন্যদের ভাষাও শিখব।
এমবি





