মুন্সীগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজের রোভার স্কাউট ইউনিটের উদ্যোগে জেলার সরকারি-বেসরকারি ১৬টি কলেজের চার শতাধিক শিক্ষক-শিক্ষার্থী জেলা শহরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছেন।
শহরের কাছারিঘাট এলাকার শহীদ মিনার প্রাঙ্গণে শুক্রবার সকাল ১০টায় এই অভিযান শুরু হয়।
মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজের সাবেক অধ্যক্ষ সুখেনচন্দ্র ব্যানার্জী অভিযান উদ্বোধন করেন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রামপাল কলেজের অধ্যক্ষ মো. জাহাঙ্গীর হাসানসহ স্থানীয়রা।
জেআই





