অনুমোদনবিহীন অবৈধ স্থাপনা ও ফুটপাতের অবৈধ দখল উচ্ছেদ অভিযান শুরু করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে মতিঝিল জনতা ব্যাংক কার্যালয়ের সামনে থেকে এ অভিযান শুরু হয়।

রাজউক উন্নয়ন বিভাগের সদস্য আব্দুল হাইয়ের নেতৃত্বে অভিযানটি পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ।

আব্দুল হাই জানান, এলাকার অধিকাংশ ভবনের নিচে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা থাকার কথা ছিল। কিন্তু তারা সেটা রাখেনি। এর আগে পত্রিকায় একাধিকবার গণবিজ্ঞপ্তি দেয়া সত্ত্বেও তারা বিষয়টি আমলে নেয়নি। এজন্য উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে।

তিনি জানান, যত্রতত্র গাড়ি পার্ক এবং ফুটপাত অবৈধ দখলের কারণে মতিঝিল এলাকায় তীব্র যানজট লেগে থাকে। তাই অবৈধ স্থাপনার পাশাপাশি অবৈধ ফুটপাত দখলদারদেরও উচ্ছেদ করা হচ্ছে।

এআর