লক্ষ্মীপুরে মিছিল, টায়ারে আগুন দিয়ে সড়ক অবরোধের মধ্য দিয়ে চলছে ২০ দলীয় জোটের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল।

গতকাল রাত থেকে নাশকতার অভিযোগে অভিযান চালিয়ে বিএনপির-জামায়াতের ৩৫ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় শহরের চক বাজারে রাস্তায় টায়ারে আগুন দিয়ে সড়ক অবরোধ করে হরতাল সমর্থনকারীরা। পরে পুলিশ তাদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয়।

এ ছাড়া শহরের বিসিক শিল্প নগরী, আদর্শ সামাদ সরকারি উচ্চবিদ্যালয়ের সামনে, কালীবাড়ীর সামনে, মিয়া রাস্তার মাথায়, মজিদ মাস্টার রোড, টুমচর রাস্তার মাথাসহ সাতটি পয়েন্টে ঝটিকা মিছিল বের করে ২০ দলীয় জোটের নেতা-কর্মীরা।

ইআর