রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে মধ্যে করোনা পজেটিভ হয়ে ৪ জন এবং উপসর্গ নিয়ে ৫ জন মারা যান।

আজ (১৮ আগস্ট) বুধবার রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এইসব তথ্য জানান।

মৃতদের মধ্যে রাজশাহীর ৪ জন, নাটোরের ২ জন, নওগাঁর ২ জন এবং মেহেরপুরের ১ জন রয়েছেন।

শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ১৬ জন। এ নিয়ে ৫১৩ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ২৬১ জন।

এর আগের দিন রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ৩৮৩ টি নমুনা পরীক্ষায় ৬৩ জনের করোনা পজেটিভ আসে। রাজশাহীতে শনাক্তের হার ১৬ দশমিক ৪৪ শতাংশ।

এমবি