এ দেশে শ্রমিকরা কাঁদবে আর মালিকরা হাসবে এই অবস্থাচলতে দেওয়া যায় না বলে জানিয়েছেন তথ্য মন্ত্রী ও জাসদসভাপতি হাসানুল হক ইনু।

রোববার সকালে রাজধানীর জিরো পয়েন্ট মোড়ে একসমাবেশে ইনু বলেন,“এই মুহূর্তে বাংলাদেশকে ভালো করতে হলে শ্রমিকদের মুজুরী কত হবে তা নির্ধারণ করতে হবে, নারীপুরুষের মধ্যে পার্থক্য সৃষ্টি করা চলবে না ও শ্রমিকদেরনিরাপত্তা সমস্যা দূর করতে হবে।”

“আমি মনে করি, জাসদ মনে করে বাংলাদেশের বর্তমানউন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে শ্রমিকদের মধ্যে বৈষম্যদূর করতে হবে, শ্রমিকদের ন্যায্য মুজুরী দিতে হবে, ট্রেডইউনিয়ন অক্ষরে অক্ষরে দিতে হবে এবং শ্রমিকদের জাতীয়নুন্যতম মুজুরী কমিশন গঠন করতে হবে।”

“সমাজ,রাষ্ট্র ও কারখানায় শান্তি বজায় রাখতে হবে। এদেশে শ্রমিকরা কাঁদবে আর মালিকরা হাসবে এই অবস্থাচলতে দেওয়া যায়না। এর অবসান ঘটাতেই হবে।”

তিনি বলেন, “শ্রমিকদের সকল ধরনের আন্দোলনের সাথেরাজপথে, সংসদে এমনকি মন্ত্রীপরিষদের বৈঠকেও জাসদপাশে আছে। এবং সকল জায়গায় শ্রমিকদের অধিকারেরকথা জোড়ালো ভাবে তুলে ধরা হবে।”

মে দিবস উপলক্ষে এ সমাবেশ করে সমাজতান্ত্রীক দলজাসদের ইনু-শিরিন অংশ।

সমাবেশে বক্তব্য রাখেন, জাসদের সাধারণ সম্পাদক নারীনেত্রী শিরিন আক্তার, জাসদ নেতা অধ্যাপক আনোয়ারহোসেন, আলীওর রহমান শওকত, নাদের চৌধুরী।

এমই