রাজধানীর আসাদগেট এলাকায় ম্যানহোলে গ্যাস লাইনের কাজ করার সময় রাস্তায় চলা একটি বাস ও প্রাইভেট কারে আগুন ধরে অন্তত ৮ জন আগুনে পুড়ে আহত হয়েছে। তাদের স্থানীয় কয়েকটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।      

আজ (২০ ফেব্রুয়ারি) বুধবার দুপুর সাড়ে ৩টার দিকে এই ঘটনা ঘটে। ঘটনাস্থলের পাশে থাকা ফায়ার সার্ভিসের ২টি ইউনিট তাৎক্ষনিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনে। জানিয়েছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার ইন্সপেক্টর মিজানুর রহমান।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ধানমন্ডি ২৭ এবং আসাদগেটের মাঝে সানরাইজ প্লাজার সামনের রাস্তায় হঠাৎ বাস ও প্রাইভেটকারে আগুন দেখতে পাই। সবাই বলছিল যে, নিচে গ্যাসে লাইন লিক হয়ে আগুন লেগেছে।

এই ঘটনার পর থেকে ধানমন্ডি ২৭ নম্বর থেকে আসাদগেট যাওয়ার সড়কটি ঘিরে রাখে ফায়ার সার্ভিস। কিছু সময়ের জন্য সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। তবে বিপরীত দিকে মিরপুর রোডে যানচলাচল করে। 

এমবি