বাংলাদেশের রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ এক সপ্তাহের ব্যক্তিগত সফরে সস্ত্রীক লন্ডনে পৌঁছেছেন।

গতকাল রোববার স্থানীয় সময় রাত ৮টা ২০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে লন্ডন হিথরো বিমান বন্দরে গিয়ে পৌঁছেন তিনি।

বিমান বন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান ব্রিটেনে বাংলাদেশের হাইকমিশনার আব্দুল হান্নান, ডেপুটি হাইকমিশনার খোন্দকার মোহাম্মদ তালহা, মিনিস্টার প্রেস নাদিম কাদির, যুক্তরাজ্য আওয়ামী লীগ সভাপতি সুলতান শরীফ ও সাধারণ সম্পাদক সৈয়দ ফারুক।

বিমান বন্দর থেকে সরাসরি রাষ্ট্রপতিকে নিয়ে যাওয়া হয় সেন্ট্রাল লন্ডনের হোটেল হিল্টন অন পার্কলেইনে। সফরকালীন সময় এ হোটেলেই অবস্থান করবেন তিনি।

এক সপ্তাহের এই ব্যক্তিগত সফর শেষে ৩০ আগস্ট রাষ্ট্রপতির দেশে ফেরার কথা রয়েছে।

এমকে