বন্দর থেকে নিখাঁজ হওয়া ব্যবসায়ী ইঞ্জিনিয়ার ফারুক আহম্মেদ (৪২) কে কক্সবাজারের রামু এলাকায় হাইওয়ে রোডের পাশে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে।

আজ শুক্রবার ভোরে ফজর নামাজ পড়ে যাওয়ার সময় কয়েকজন মুসল্লী অচেতন অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদরে একটি ক্লিনিকে নিয়ে যান।

ইন্টানেটে নিখোঁজ ছবি দেখে তার পুর্ব পরিচিত খায়রুল নামের এক ব্যক্তি তাকে সনাক্ত করেন।

তার স্ত্রী জানান, বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৬ টার সময় হাটার জন্য বাড়ি থেকে বের হয়ে তিনি আর বাসায় ফিরেন নি। সারা রাত বিভিন্ন এলাকায় খোজাখুজি করে তার কোন সন্ধান মেলেনি। পথে থানায় জিডি করা হয়।

এমবি