একটি দেশীয় এলজি এবং দুই রাউন্ড কার্তুজসহ মো. শহীদ (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

 

বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চট্টগ্রামের হালিশহর থানার শান্তিবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন, চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (পশ্চিম) এস এম তানভীর আরাফাত।

 

তিনি বলেন, গ্রেফতারকৃত শহীদ নোয়াখালী জেলার হাতিয়া দ্বীপের একজন তালিকাভুক্ত জলদস্যু। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

 

এআর