কুষ্টিয়ায় সবুরা খাতুন (৫৫) নামে এক লালন ভক্তের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার বেলা ১১ টার দিকে শহরতলীর জগতি রেলওয়ে স্টেশন থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। নিহত সবুরা খাতুন সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত মোকাছেদ আলীর স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে কুষ্টিয়া শহরতলীর জগতি রেলওয়ে স্টেশনে এক মহিলার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় পুলিশ ক্যাম্পে খবর দেয়া হয়।
পরে পুলিশ এসে নিহতের লাশ উদ্ধার করে। মৃত নারী কুষ্টিয়ার মরমি সাধক লালন শাহ-এর ভক্ত ছিলেন বলে পুলিশ জানিয়েছে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রবিউল ইসলাম জানান, সকালে জগতি রেলওয়ে স্টেশনে সবুরা খতুনের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
এসএম/সবুজ





