বিচারিক প্রক্রিয়া শেষ হলে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদকেও দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে নিজ দফতরে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্র্যাব) নেতাদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

ক্র্যাব সভাপতি আখতারুজ্জামান লাভলু এবং সাধারণ সম্পাদক মাহবুব আলম লাভলুর নেতৃত্বে নবনির্বাচিত কমিটির নেতারা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতে তার আইনি প্রক্রিয়া শেষ হলে সালাহউদ্দিন আহমেদকে দেশে ফিরিয়ে আনা হবে।

এর আগে নারয়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুন মামলার আসামি নূর হোসেনকে ভারত থেকে ফিরিয়ে আনা হয়।

এমএইচ