ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় ৪৩ বোতল ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার রাত সাড়ে ৮টায় পীরগঞ্জ থানা পুলিশ ও ঠাকুরগাঁও গোয়েন্দা পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটক ব্যক্তিরা হলেন-উপজেলার বেলদহী গ্রামে শরিফুল ইসলামের ছেলে জয়নাল আবেদীন (২৫), আজলাবাদ গ্রামের জিল্লুর রহমানের ছেলে আব্দুস সাত্তার (৩৪) ও একই গ্রামের মৃত নুরুল হকের ছেলে ওবাইদুর রহমান (৩৪)।
পীরগঞ্জ থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের মহিলা ডিগ্রি কলেজের সামনে অভিযান চালিয়ে ৪০ বোতল ফেনসিডিলসহ জয়নাল আবেদীন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
অপরদিকে রাত সাড়ে ৮টায় সীমান্তবর্তী আজলাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা মাঠে অভিযান চালিয়ে তিন বোতল ফেনসিডিলসহ আব্দুস সাত্তার ও ওবাইদুর রহমানকে আটক করা হয়। এ ব্যাপারে থানায় পৃথক দু’টি মামলা হয়েছে।
পীরগঞ্জ থানার অফিসার ইন চার্জ (ওসি) মুশিদুল করিম মুহা. ইসতেশাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ঢাকা, ২০ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ





