দ্রুত বিচার আইনের একটি মামলায় গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি মাসুদ এরশাদকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় শুনানি শেষে গাজীপুরের বিচারিক আদালত এ নির্দেশ দেন।
কালিয়াকৈর থানার অফিসার ইন চার্জ (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চত করে জানান, আসামি এরশাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। ওই মামলায় তার ৫ দিনের রিমান্ড চাওয়া হয়েছে। অপরদিকে মাসুদের আইনজীবী জামিন চেয়েছেন।
আগামী বুধবার শুনানির দিন রেখে আদালত আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত সোমবার কালিয়াকৈরের মৌচাক এলাকায় ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে দুইপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে কমপক্ষে ১০ জন আহত হয়। পরে মাসুদ এরশাদকে আটক করে থানা নিয়ে যায় পুলিশ।
মাসুদ এরশাদের বাসা শহরের উত্তর ছায়াবীথীর শশ্মানঘাট এলাকায়।
ঢাকা, ৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ





