নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ইয়াবাসহ শিল্পী আক্তার (২৩) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
রোববার দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার কেন্দুয়াপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
শিল্পী আক্তার কেন্দুয়াপাড়া এলাকার শরীফ মিয়ার স্ত্রী।
রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মহিদুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে কেন্দুয়াপাড়া এলাকায় শিল্পী আক্তার ইয়াবার ব্যবসা করে আসছিলেন। এমন অভিযোগে পুলিশ দুপুরে ৩০ পিস ইয়াবাসহ শিল্পী আক্তারকে আটক করে।
এ ব্যাপারে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
এসএইচ





