ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়সংলগ্ন (বাকৃবি) এলাকায় ছুরিকাঘাতে অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বুধবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে বাকৃবির আমবাগান এলাকায় এই ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।
কোতোয়ালি মডেল থানার ওসি ফিরোজ তালুকদার জানান, রাত সাড়ে ১০টার দিকে বাকৃবির আমবাগান এলাকায় ওই ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তি ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত হয়ে থাকতে পারেন।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এই ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এমবি





