রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১২ কেজি স্বর্ণ উদ্ধার করেছে শুল্ক ও গোয়েন্দা বিভাগ।

বৃহস্পতিবার মধ্যরাতে শাহজালালের এয়ার কার্গো বিভাগ থেকে স্বর্ণগুলো উদ্ধার করা হয়।

শাহজালাল বিমানবন্দর শুল্ক ও গোয়েন্দা বিভাগের মহাপরিচালক ড. মইনুল খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার মধ্যরাতে কার্গো বিভাগে অভিযান চালিয়ে স্বর্ণগুলো উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণের মূল্য ছয় কোটি টাকা বলেও জানান তিনি।

কেএইচ