নীলফামারীতে পানি পান করতে গিয়ে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সে রণচন্ডী ইউনিয়নের কুটিপাড়া গ্রামের নরেন্দ্র নাথ রায়ের পুত্র। তার মৃত্যুতে স্কুলসহ গোটা এলাকায় শোকের ছায়া নমে আসে।

মঙ্গলবার দুপুরে নলকূপের পানি পান করতে গিয়ে শ্রেণিকক্ষে মারা গেল এক ছাত্র।

কিশোরগঞ্জ উপজেলার রণচন্ডি স্কুল এন্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র জগন্নাথ রায় মঙ্গলবার দুপুরে স্কুল মাঠে ফুটবল খেলার আগে পানি পান করার জন্য টিউবওয়েলের হ্যান্ডেল চাপতে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলে।

তাকে এসময় স্কুলের একটি কক্ষে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়ার সময় সে মারা যায়। সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ বিষয়টি নিশ্চিত করেন।

এআই