টাঙ্গাইল জেলার সদরের রসুলপুর এলাকায় ট্রাকের ধাক্কায় সিএনজির ২ যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ৩ জন।

শুক্রবার সকাল সোয়া ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

এলেঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট জাহাঙ্গীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালের দিকে একটি ট্রাক বগুড়ার দিকে যাচ্ছিল। আর একটি সিএনজিচালিত অটোরিকশা টাঙ্গাইল শহরের দিকে আসছিল। ট্রাকটি শহরের রসুলপুর এলাকায় পৌঁছালে ওই সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন। এ দুর্ঘটনায় আহত হন আরো তিন যাত্রী।

আহতদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এমই