স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন কামাল উদ্দিন আহমেদ।

তিনি এর আগে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব ছিলেন।  

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বৃহস্পতিবার এ নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়েছে।

গত ৫ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোজাম্মেল হক খানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়।  

উল্লেখ্য, কামাল উদ্দিন এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এমবি