একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিল হওয়া ৫৪৩ জন প্রার্থীর প্রার্থিতা ফিরে পেতে দ্বিতীয় দিনের মতো আপিল শুনানি চলছে।

আজ (৭ ডিসেম্বর) শুক্রবার সকাল ১০টা থেকে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন (ইসি) ভবনের দশম তলায় স্থাপিত এজলাসে এই আপিল শুনানি শুরু হয়।   এর আগে গতকাল (বৃহস্পতিবার) মনোনয়নপত্র বাছাইয়ের প্রথম দিন রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলে ৮০ প্রার্থী বৈধতা পান। বাতিল বা খারিজ হয় ৭৬ প্রার্থীর আবেদন।

সিরিয়াল নম্বর অনুযায়ী আজ ১৬১ থেকে ৩১০ নম্বর পর্যন্ত এবং আগামীকাল (শনিবার) শেষ দিন ৩১১ থেকে ৫৪৩ নম্বর আবেদনের শুনানি হবে।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার নেতৃত্বে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী এ আপিল শুনানি করছেন। ইসি সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ বিচারকদের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন।

আজ আপিল নিষ্পত্তি শেষে যাঁদের মনোনয়নপত্র বৈধ হয়েছে তাঁরা হলেন- 

মো. জিয়া উদ্দিন ও আবদুল খালেক (ব্রাহ্মণবাড়িয়া-৬); মুসলিম উদ্দিন (ব্রাহ্মণবাড়িয়া-৪); হাসান মাহমুদ চৌধুরী (চট্টগ্রাম- ৮); আবু আহমেদ হাসনাত (চট্টগ্রাম-৭); মো. গিয়াস উদ্দিন (ব্রাহ্মণবাড়িয়া-২); আবদুল খালেক (ব্রাহ্মণবাড়িয়া-৬); শাহজাহান মজুমদার (কুমিল্লা-১০); মো. আলতাফ হোসাইন (কুমিল্লা-১); খোরশেদ আলম খুশু (চাঁদপুর-৫); মো. সাইফুল্লাহ (হুমায়ুন মিয়া) (ব্রাহ্মণবাড়িয়া-২); এ কে ফাইয়াজুল হক ও মাসুদ পারভেজ সোহেল রানা (বরিশাল-২), মো. আবদুর রশিদ (পটুয়াখালী-১); মো. বাদশা মিয়া (বরিশাল-১); মো. মতিউর রহমান তালুকদার (বরগুনা-১); গোলাম নবী আলমগীর (ভোলা-১); মো. শহীদুল আলম তালুকদার (পটুয়াখালী-২); সৈয়দ রুবিনা আক্তার (বরিশাল-২); আলহাজ এ কে এম মোয়াজ্জেম হোসেন (ঢাকা-১৬); মো. সুলতান আহম্মদ খান (ঢাকা-৩); মোহাম্মদ সালাউদ্দিন (রুবেল) (কিশোরগঞ্জ-২); মোহাম্মদ. মুসা খান (কিশোরগঞ্জ-৬); মো. আ. লতিফ মিয়া (টাঙ্গাইল-৮); জাইদুল কবির (নরসিংদী-২); খালেদ সাইফুল্লাহ সোহেল খান (কিশোরগঞ্জ-১); জহিরুল হক মণ্ডল বাচ্চু (গাজীপুর-৩); মইনুল ইসলাম খান (মানিকগঞ্জ-২); সুশান্ত ভাওয়াল (শরীয়তপুর-৩); নুরুল ইসলাম (কিশোরগঞ্জ-২); মো. ছালাউদ্দিন খোকা (নারায়ণগঞ্জ-৪); ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম ও মামুনুর রহমান (টাঙ্গাইল-৬); এস এম চাঁন মিয়া (টাঙ্গাইল-৩); আল আমীন মোল্লা (মাদারীপুর-২); এস এম সরওয়ার (ঢাকা-৮), নাদিয়া আক্তার (মাদারীপুর-১)।

 

এছাড়া, মনোনয়নপত্র বৈধ হয়েছে মো. আবদুল্লাহ (মুন্সীগঞ্জ-১); ডা. এনামুল হক (ইদ্রিছ) (কিশোরগঞ্জ-৩); মোহাম্মদ গিয়াস উদ্দিন (নারায়ণগঞ্জ-৪) ; সৈয়দ মজিবর রহমান (টাঙ্গাইল-৭); মো. বাদল কাজী (শরীয়তপুর-২); মো. শাহনেওয়াজ (মাদারীপুর-১)। 

 

নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ জানিয়েছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে মোট ৫৪৩ জন আপিল করেছিলেন।

আগামীকাল ৭ ডিসেম্বর দ্বিতীয় দিনে ১৬১ থেকে ৩১০ নম্বর আবেদনের শুনানি হবে। আর ৮ ডিসেম্বর শেষ দিন শুনানি হবে ৩১১ থেকে ৫৪৩ নম্বর আবেদনের।

প্রতিদিন সকাল ১০টা থেকে শুনানি শুরু হয়ে নির্ধারিত আবেদন নম্বর শেষ না হওয়া পর্যন্ত চলবে।

মনোনয়নপত্র বাছাইকালে ২ হাজার ২৭৯টি মনোনয়নপত্র বৈধ ও ৭৮৬টি অবৈধ বলে ঘোষণা করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। এগুলোর মধ্যে বিএনপির ১৪১টি, আওয়ামী লীগের ৩টি এবং জাতীয় পার্টির ৩৮টি মনোনয়নপত্র রয়েছে। এছাড়া, স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে ৩৮৪টি।

৩৯টি দল ও স্বতন্ত্র প্রার্থী মিলে এবার ৩০০ সংসদীয় আসনে ৩ হাজার ৬৫টি মনোনয়নপত্র জমা দেয়। এর মধ্যে দলীয় মনোনয়নপত্র জমা পড়ে মোট ২ হাজার ৫৬৭টি, আর স্বতন্ত্র ছিল ৪৯৮টি। আগামী ৯ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। ১০ ডিসেম্বর প্রতীক বরাদ্দ। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৩০ ডিসেম্বর।

এমবি