তৃতীয় দফায় অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ছোটখাট কিছু বিচ্ছিন্ন ঘটনায় ঝিনাইদহের কালীগঞ্জে ৯ টি ইউপির ভোট গ্রহন সস্পন্ন হয়েছে। ত্রিলোচনপুর ইউনিয়নে বালিয়াডাঙ্গা গ্রামের মধ্যে কেবা কারা ভোটের আগের দিন গভীর রাতে ও ভোট গ্রহন শেষে বোমা বিস্ফোরন ঘটনা ঘটলেও কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
নির্বাচনের ফলাফলে আ'লীগের নৌকা প্রতিকের ৭ জন ও বিএনপি ধানের শীষ প্রতিকের ১ জন ও বিদ্রোহী ১ জন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এবারের নির্বাচনে আইন শৃংখলা বাহিনীর তৎপরতা ছিল চোখে পড়ার মত। সারাদিনে ভোট গ্রহনের সময়ে কোথাও বড় ধরনের কোন ঘটনা বা অনিয়মের খবর পাওয়া যায়নি। প্রতিটি কেন্দ্রেই পর্যাপ্ত পুলিশ মোতায়েন ছাড়াও প্রতি ইউনিয়নেই নির্বাহী ম্যাজিষ্টেট, র্যাব ও বিজিবির সার্বক্ষনিক টহল জোরদার ছিল।
এ উপজেলার ১১ টি ইউপির মধ্যে সিমানা জটিলতায় দুটিতে নির্বাচন বন্ধ থাকায় বাকী ৯ টির মধ্যে আগেই ২ নং জামাল ইউপিতে মোদাচ্ছের হোসেন চেয়ারম্যান সহ আ’লীগ সমর্থিত ১০ সদস্য প্রার্থী বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন।
ভোটগ্রহন শেষে বাকী ৮ টি ইউপির ফলাফলে চেয়ারম্যান পদে বিজয়ীরা হলেন, ১নং সুন্দরপুর দূর্গাপুর ইউপিতে ইলিয়াস রহমান মিঠু (বিএনপি), ৩নং কোলা ইউপিতে আয়ুব হোসেন (আ’লীগ), ৪নং নিয়ামতপুর ইউপিতে রাজু আহম্মেদ রনি (আ’লীগ), ৬নং ত্রিলোচনপুর ইউপিতে নজরুল ইসলাম ছানা (আ’লীগ), ৮নং মালিয়াট ইউপিতে একরামুল হক সংগ্রাম (বিএনপি বিদ্রোহী), ৯নং বারবাজার ইউপিতে আবুল কালাম আজাদ (আ’লীগ), ১০নং কাষ্টভাঙ্গা ইউপিতে আয়ুব হোসেন (আ’লীগ) ও ১১নং রাখালগাছী ইউপিতে মহিবুল ইসলাম মন্টু (আ’লীগ)।
এমবি





