বেনাপোল দৌলতপুর সীমান্ত দিয়ে চোরাই পথে ভারতে পারাপারকালে নারী ও শিশুসহ ৩১ জনকে আটক করেছে বিজিবি। আটকদের মধ্যে ৯ জন নারী, ৪ জন শিশু ও ১৮ জন পুরুষ রয়েছে। তাদের বাড়ি যশোর, ঝিনাইদহ ও গোপালগঞ্জ জেলার বিভিন্ন এলাকায়।

বর্ডার গার্ড বাংলাদেশ ২৩ বিজিবি ব্যাটালিয়নের পুটখালি কোম্পানির কমান্ডার সুবেদার আব্দুল হক বলেন, দালালরা অবৈধ পথে মিথ্যা প্রলোভন দেখিয়ে ভারতে পাচার করছে খবর পেয়ে বিজিবি টহল দল শনিবার বিকেলে অভিযান চালায়। এ সময় পুটখালি ও দৌলতপুর সীমান্ত থেকে তাদের আটক করা হয়। তবে ওই সময় পাচারকারীদের কেউ আটক হয়নি। আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে বলে থানার ওসি অপূর্ব হাসান জানিয়েছেন।

ইআর