কুমিল্লায় মঙ্গলবার রাত আটটার দিকে এক অভিযানে চার কোটি টাকা মূল্যের হিরোইন আটক করেছে বিজিবি।

১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোখলেসুর রহমানের দিক নির্দেশনায় উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ আতাউল্লাহ জামী এর নেতৃত্বে অভিযানে বৌয়ারা বাজার সীমান্তের নোয়াপাড়া এলাকা থেকে ৪ কেজি ওজনের হিরোইন আটক করা হয়।

তবে এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।