যশোরের বেনাপোলের রঘুনাথপুর সীমান্তের সাদিপুর মাঠ হতে ১১৪০ বোতল ফেন্সিডিল ও ২৮ কেজি গাঁজা উদ্ধার করেছে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা।

রোববার (৩ নভেম্বর) দিনগত রাত ২টার দিকে ভারত থেকে পাচার হয়ে আসার পর সাদিপুর মাঠ হতে এ ফেন্সিডিল ও গাঁজা উদ্ধার করে বিজিবি। এ সময় কোন মাদক পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।

বেনাপোল রঘুনাথপুর ক্যাম্পের হাবিলদার মামুন জানান, গোপন সংবাদে জানতে পারি মাদক ব্যবসায়ীরা বিপুল পরিমান ফেনসিডিল ও গাঁজা নিয়ে সাদিপুর মাঠে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র্ফোস নিয়ে সেখানে অভিযান চালিয়ে ১১৪০ বোতল ফেনসিডিল ও ২৮কেজি গাঁজা উদ্ধার করা হয়। বিজিরি উপস্থিতি দেখে পাচারকারীরা পালিয়ে যায়।

এ ব্যাপারে বেনাপোল থানার একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
নাছির/এমবি