লালমনিরহাটে অটোরিকশার চাপায় মরিয়ম আক্তার (১০) নামে এক ছাত্রী নিহত হয়েছেন।
সোমবার বিকালে সদর উপজেলার হারাটি ইউনিয়নের ওকরাবাড়ি বাজারে এ ঘটনা ঘটে।
নিহত মরিয়ম আক্তার স্থানীয় ঢাকনাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী এবং একই ইউনিয়নের ওকরাবাড়ি এলাকার আসকার আলীর মেয়ে।
নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিদ্যালয় ছুটির পর মরিয়ম আক্তার বান্ধবীদের সঙ্গে নিজ বাড়ি ফেরার সময় পথিমধ্যে ওকরাবাড়ি বাজার এলাকায় পেছন দিক থেকে একটি অটোরিকশা তাকে ধাক্কা দিলে সে চাকার নিচে পড়ে যায়।
গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীরা উদ্ধার করে লারমনিরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়রা অটোরিকশাটি আটক করলেও চালক পালিয়ে যায়।
লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এমকে





