চট্টগ্রামের পটিয়া পৌর জামায়াতের আমির মোজাফফর আহমেদকে (৫২) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাত পৌনে ২টার দিকে মেজাফ্ফরকে পৌর এলাকার ছন্দা সিনেমা হলের পাশে একটি মসজিদের দোতলা থেকে গ্রেফতার করা হয়।

পটিয়া থানার ওসি রেফায়েত উল্লাহ জানান, '২৮ আগস্ট পটিয়ার পাইকপাড়া এলাকায় গোপন বৈঠক থেকে উপজেলা জামায়াতের আমিরসহ নয়জনকে আটক করা হয়েছিল। ওই বৈঠকে মোজাফফরও ছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি পালিয়ে যান।'

গত রাতে গোপনসংবাদের ভিত্তিতে মোজাফ্ফর আহমেদকে গ্রেফতার করা হয় বলেও ওসি জানান।

এআই