মাদারীপুরে ভয়াবহ আগুনে পুড়ে গেছে ১৬টি দোকান। সোমবার সকাল ৬টার দিকে সদর উপজেলার মোস্তফাপুর বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
মাদারীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নিত্য গোপাল সরকার জানান, আউয়াল মাতুব্বরের হার্ডওয়্যারের দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসকে খবর দেয় স্থানীয়রা।
খবর পেয়ে মাদারীপুর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই আগুনে ২টি সারের দোকান, ২টি স্বর্ণের দোকান ও একাধিক হার্ডওয়্যারের দোকানসহ ১৬টি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
এতে কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি। এ দিকে সর্টসার্কিটের মাধ্যমে আগুনে সূত্রপাত হয়ে পারে বলে প্রাথমিকভাবে ধারণ করছে ফায়ার সার্ভিস।
এমএনজে





