নড়াইলের কালিয়ায় পুকুর থেকে রীতা বেগম(১৮)নামে এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে নড়াগাতি থানা পুলিশ।
শনিবার(১৫অক্টোবর) সকালে উপজেলার পুটিমারী গ্রামে স্বামীর বাড়ীর পাশের একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। প্রাথমিক ভাবে পুলিশ গৃহবধূর মৃত্যুকে রহস্য জনক বলে মন্তব্য করেছে। এদিকে স্বামী চয়ন শেখসহ তার পরিবারের লোকজন পলাতক রয়েছে।
জানা যায়, গৃহবধু রীতা বেগম গত দুই দিন যাবত নিখোঁজ থাকার পর আজ সকালে তার লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও এলাকাবাসি জানান, তিন মাস আগে উপজেলার পুটিমারী গ্রামের টিপু শেখের ছেলে চয়ন শেখর সাথে গোপালগঞ্জ সদর উপজেলার সুকতাইল গ্রামের মুজিবর মোল্যার মেয়ে রীতা বেগমের বিয়ে হয় ।
গত ১৩ অক্টোবর গভীর রাতে স্বামীর বাড়ি থেকে রীতা নিখোঁজ হয়। শনিবার সকালে বাড়ীর পাশের একটি পুকুরে তার লাশ ভাসতে দেখে খবর দিলে লাশ উদ্ধার করে নড়াইল মর্গে প্রেরন করেছে পুলিশ ।
রীতার পরিবারের অভিযোগ তার মেয়েকে হত্যার পর পুকুরের পানিতে লাশ ফেলে দিয়েছে।
চয়নের প্রতিবেশীরা জানান, মাস খানেক ধরে রীতার উপর জিনের আসর চলছিল। এর আগেও কয়েকবার সে রাতে ঘর থেকে বের হয়ে গিয়েছিল।
লাশ উদ্ধারকারী নড়াগাতি থানার এস,আই শেখ সজল হোসেন বলেন, লাশের গায়ে তেমন কোন আঘাতের চিহ্ন নেই। ঘটনাটি রহস্য জনক। ময়না তদন্ত রিপোর্ট পেলে পরিস্কার হওয়া যাবে। এটা হত্যা না আত্মহত্যা।
নড়াগাতি থানার অফিসার ইনচার্জ মোঃ মাহাবুবুর রহমান বলেন, কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
রিন্টু/জারিফ





