যাত্রাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু


রাজধানীর যাত্রাবাড়ীতে কাজলা এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দীন ইসলাম (৩৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।দীন ইসলাম পটুয়াখালী জেলার বাউফল উপজেলার বাসিন্দা।


আজ দুপুর ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি শনির আখড়ার রায়েরবাগ এলাকায় থাকতেন।


দীন ইসলামের সহযোগী মনির হোসেন জানান, সকালে যাত্রাবাড়ী কাজলা নতুন রাস্তা এলাকায় একটি ভবনের নির্মাণ কাজ করছিলেন দীন ইসলাম। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। তাকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক দুপুরে তাকে মৃত ঘোষণা করেন।


ঢামেক পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক জানান, মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

 

এইচ এম