বুধবার (১৫ এপ্রিল) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের ফুটপাত উচ্ছেদকরণ ও সৌন্দর্য বর্ধনের কাজের উদ্বোধনকালে এসব কথা জানান ঢাকা ডিএসসিসি প্রশাসক।
তিনি বলেন, যে কোনো ব্যবসা করতে হলে সিটির অনুমোদন লাগবে। এজন্য ফটো আইডি ও লাইসেন্স দেওয়া হবে। এ নিয়ে কাজ চলমান। কারা এই সিটিতে ব্যবসা করতে পারবে আর কারা পারবে না যাচাই-বাছাই চলছে।
ঢাকায় কোন কোন ভেন্ডররা বসবে আমরা তার লাইসেন্স দিব। তারা কোথায় কোথায় বসবে আমরা তা ঠিক করে দিব। তাদের আমরা লাইসেন্স দিব যাতে তারা শৃঙ্খলভাবে বসতে পারে। এখানে লাইসেন্সও থাকবে। যাতে লোকজন টয়লেট করতে পারে।
তিনি জানান, সান্ধকালীন, হলিতে মার্কেট করব আমরা। এজন্য বিকল্প ঠিক করা হচ্ছে। যারা যারা ঢাকায় ব্যবসা করতে চায় তাদের পুলিশের কাছে রেজিষ্ট্রেশন করতে হবে। ফুটপাতে বসলে পুলিশ তাদের তুলে দেবে। মালামাল নিয়ে যাবে।
তিনি ফুটপাত উচ্ছেদের পর পরবর্তী দেখভাল করার জন্য জনগণেরও সহায়তা চান। সিটি এ লাইসেন্স ভেন্ডর ও হকারদের দেওয়া হবে। যারা লাইসেন্স পাবে তাদের বসার ও ওঠার জন্য সময় থাকবে। হকাররা কোথায় বসবে আর কোথায় বসবে না এর জন্য একটা পরিষ্কার গাইডলাইন দেওয়া হবে বলেও জানান তিনি।
এ সময় চিকুনগুনিয়া, ডেঙ্গু আসার আগে সবাইকে নিজ নিজ বাড়ির আঙিনা পরিষ্কার রাখার পরামর্শও দেন তিনি।
এনএইচ