মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় রেল লাইনের পুরাতন প্লাটফরমের পাশ থেকে অজ্ঞাত পরিচয় (২০) এক যুবকের লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।

আজ বুধবার দুপুর ১২টায় ওই লাশ উদ্ধার করা হয়।

এলাকাবাসী সূত্রে জানা যায়, স্থানীয়রা সকালে পুরাতন প্লাটফরমের পাশে এক যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখে রেলওয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

কুলাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল আজম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

এমই