মাগুরার শ্রীপুর উপজেলার আমলসার ইউনিয়নের দুর্গাপুর গ্রামে দারুল কোরআন হাফেজিয়া মাদ্রাসার উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৬ ডিসেম্বর) এ উপলক্ষে আলোচনা সভা মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। শ্রীপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মিয়া মাহমুদুল গণি শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাদ্রাসা উদ্বোধন করেন মাগুরা - ১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- শ্রীপুর উপজেলা আ.লীগের সভাপতি আবুল কালাম আজাদ, শ্রীপুর থানার অফিসার ইনচার্জ আলী আহমেদ মাসুদ, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মসিয়ার রহমান, মাদ্রাসা কমিটির সভাপতি আবু নাছির নান্নু, সাধারণ সম্পাদক আব্দুর সবুরসহ আরো অনেকে।
এ মাদ্রাসাটি অত্র এলাকার দরিদ্র, অসহায়, ঝরে পড়া শিশুদের ধর্মীয় শিক্ষার ক্ষেত্রে ব্যাপক ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ইউরো বাংলা সিটি লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর দুর্গাপুর গ্রামের কৃতি সন্তান ও বিশিষ্ট্য ব্যবসায়ী মাহফুজুর রহমান পান্না।
সাইফুল্লাহ





