জেলার মাধবপুর উপজেলা থেকে ১৯৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হরিণকোলা বিওপির সদস্যরা।
রোববার রাত ৮টার দিকে চৌমুহনী ইউনিয়নের কমলপুর এলাকা থেকে এ সব মদ উদ্ধার করা হয়।
বিজিবির ৫৫ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার মেজর সাজ্জাদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৯৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। যার আনুমানিক মুল্য ২ লাখ ৯৪ হাজার টাকা। তবে এ সময় কাউকে আটক করা যায়নি।
ইআর





