সিরাজগঞ্জের বেলকুচিতে আড়াই ঘণ্টার ব্যবধানে ফের থানায় ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। সেটি থানার মধ্যে বিস্ফোরিত না হলেও থানার পাশে হয়েছে।

সোমবার রাত সোয়া ১০টার থানার পাশের জিধুরী রোড এলাকায় পরপর চারটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।

এর আগে, সন্ধ্যা ৭টার দিকে পৌর এলাকার সোহাগ সিনেমা হলের পাশে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

তবে, এসব ঘটনায় কোন ক্ষয়ক্ষতি হয়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও কোনো আলামত সংগ্রহ বা কাউকে আটক করতে পারেনি।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান দফায় দফায় ককটেল বিস্ফোরণের সত্যতা নিশ্চিত করেছেন।

জেডআই