নোয়াখালীর সেনবাগ উপজেলা শিবিরের সাংগঠনিক সম্পাদক তানভীর হোসেন জনিকে (২৯) নাশকতার মামলায় গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) বিকেল ৮টার দিকে উপজেলা সদরের বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

তানভীর হোসেন জনি উপজেলার বীজবাগ ইউনিয়নের বালিয়াকান্দি গ্রামের শামছুল হুদার ছেলে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, গ্রেফতার হওয়া তানভীরের বিরুদ্ধে হরতাল, অবরোধসহ বিভিন্ন সময়ে নাশকতার অভিযোগে একাধিক মামলা রয়েছে।

এমএ