ঢাকা মহানগর(দক্ষিন) গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে এক ট্রাক ফেনসিডিলসহ পাঁচজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে এক অস্ত্র ব্যবসায়ী রয়েছে বলে জানা গেছে।
বুধবার দিবাগত রাতে অভিযান চালিয়ে রাজধানীর যাত্রাবাড়ী থেকে তাকে আটক করা হয়।
ডিএমপির গণমাধ্যম শাখার অতিরিক্ত উপকমিশনার এস এম জাহাঙ্গীর আলম সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, তার কাছ থেকে দুটি পিস্তল, ফেনসিডিল ভর্তি ট্রাক, একটি প্রাইভেটকার ও ম্যাগাজিন উদ্ধার করা হয়।
এসএম





