যশোরের নয় থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নাশকতাসহ বিভিন্ন মামলায় ৪৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ অফিস সূত্রে জানা যায়, শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে এদেরকে আটক করা হয়।
এরমধ্যে কোতয়ালি থানা পুলিশ ১৬ জনকে, চৌগাছা থানা পুলিশ ৩, শার্শা ৬, ঝিকরগাছা ৬, বেনাপোল ১, কেশবপুর ৪, মণিরামপুর ৬, অভয়নগর ২ ও বাঘাপাড়া থানা পুলিশ একজনকে গ্রেফতার করে। আটককৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন মামলা রয়েছে।
জেলা পুলিশ সুপার আনিসুর রহমান জানিয়েছেন, গ্রেফতারকৃতদের নামে নাশকতাসহ বিভিন্ন মামলা রয়েছে। আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
এমবি





