ঝালকাঠির রাজাপুরে টমটমের নিচে চাপা পড়ে মজিবুর রহমান (৪০) নামে এক দিনমজুর নিহত হয়েছেন। গাছভর্তি টমটমটি উল্টে গেলে নিচে চাপা পড়ে তিনি মারা যান।

শনিবার বিকাল ৫ টার দিকে ভান্ডারিয়া-রাজাপুর আঞ্চলিক মহাসড়কের উপজেলার রাজাপুর ডিগ্রি কলেজের সামনে এই ঘটনা ঘটে।

মজিবর উপজেলার বড়কৈবর্তখালি গ্রামের আজাহার উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গাছভর্তি টমটমটির গাছের ওপরেই বসা ছিলেন মজিবর। ঘটনাস্থানে এলে টমটমটির চালক নিয়ন্ত্রণ হারায়। এতে টমটমটি উল্টে গেলে তিনি গাছ ও টমটমের নিচে চাপা পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্বাস্থ্য কেন্দ্রে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

রাজাপুর থানার ওসি এজেডএম মাসুদুজ্জামান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, তদন্ত করে এই ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমকে