রাজধানীর বনানীতে ২৮ তলাবিশিষ্ট আহমেদ টাওয়ারের ১৫ তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট।
আজ (২০ সেপ্টেম্বর) রোববার বেলা ১১টা ৩৪ মিনিটে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ হোসেন অগ্নিকাণ্ডের ঘটনাটি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আহমেদ টাওয়ারে বেলা ১১টা ৩৪ মিনিটে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট বারিধারা, তেজগাঁও ও কুর্মিটোলা থেকে আগুন নিয়ন্ত্রণে ছুটে যায়।
এরশাদ হোসেন আরও বলেন, আহমেদ টাওয়ারে লাগা আগুন রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টা ২২ মিনিটে সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
উল্লেখ্য, ২০১৯ সালের ২৮ মার্চ বহুতল বাণিজ্যিক ভবন এফআর টাওয়ারে আগুন লেগে ২৬ জনের মৃত্যু হয়। আহত হন ৭০ জন। এছাড়া ভবনটির ব্যাপক ক্ষতি হয়।
এমবি
এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের ভিডিও





