কেন্দ্রীয় ছাত্রদল নেতা মনজুরুল আলম মনজুকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ। নাশকতার অভিযোগে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে তাকে নগরীর সিটি গেইট এলাকা থেকে গ্রেফতার করা হয়।
সিএমপির পাহাড়তলী থানার অফিসার ইন চার্জ (ওসি) একেএম আজিজুর রহমান মিয়া জানান, মনজুরুল আলম মনজু কেন্দ্রীয় ছাত্রদলের চট্টগ্রাম বিভাগীয় সহ-সভাপতি। নগরীর কাট্টলী এলাকায় তার বাড়ি। মনজুরুল আলম মনজু হরতাল-অবরোধে নগরীতে নাশকতার অন্যতম পরিকল্পনাকারী। তার বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় কমপক্ষে ৩০টি মামলা আছে। এর মধ্যে পাহাড়তলী থানায়ও ২টি মামলা আছে। তাকে কোতয়ালী থানায় সোপর্দ করা হয়েছে।
কেএইচ





