চট্টগ্রাম-রাঙামাটি সড়কের হাটহাজারী চারিয়া বুড়ি পুকুর পাড় এলাকায় সড়ক দুর্ঘটনায় মা-ছেলে নিহত হয়েছেন।

নিহতরা হলেন- সানজিদা দাশ (৩৫) ও হৃদয় দাশ (১৫)।

শুক্রবার দুপুর দুইটার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হাটহাজারীর কাটির হাটের বাসিন্দা দীপুল দাশের স্ত্রী-সন্তান।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক মো. জাহাঙ্গীর আলম বলেন, সিএনজি অটোরিকশা আরোহী মা-ছেলেকে বিপরীত দিক থেকে আসা একটি জীপ গাড়ি চাপা দিলে তারা গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে আড়াইটার দিকে হাসপাতালে আনা হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

কেএইচ