দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি সীমান্তে বাসুদেবপুর এলাকায় চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে ডলি বেগম (৩৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকালে ১১টায় এ ঘটনা ঘটে। নিহত ট্রেন যাত্রী ডলি বেগম (৩৫) দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ভেলিপাড়া (গুলপাড়া) গ্রামের আবদুস কুদ্দুছের স্ত্রী।

বাসুদেবপুর ক্যাম্পের বিজিবি ও স্থানীয় লোকজন জানান, রাজশাহী থেকে নীলফামারী আন্ত:নগর তিতুমীর ট্রেনটি সকাল পৌনে ১১টার দিকে হিলি রেলস্টেশনে পৌঁছায়। এরপর ট্রেনটি নীলফামারীর উদ্দেশ্যে ছেড়ে গেলে উপজেলার বাসুদেবপুর সীমান্তের কাছে চলন্ত ট্রেন থেকে ডলি বেগম পড়ে যায়।

এ সময় তার দুটি পা ও ১টি হাত কাটা পড়ে শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে জয়পুরহাট সদর আধুনিক হাসপাতালে নিয়ে যান। সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় দুপুর একটায় মারা যান।

এআই