আইসিসি ক্রিকেট বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দল জয়লাভ করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। আর এই জয়ের আনন্দ প্রকাশ করতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঝিনাইদহে বিজয় মিছিল করেছে বিএনপি।

সোমবার সকাল ৯টার দিকে জেলা বিএনপির কার্যালয় থেকে একটি বিজয় মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুরাতন হাটখোলা মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি এস এম মশিযুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট এম এ মজিদ, জেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান পপ্পু।

বক্তারা বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়ে বলেন, টাইগাররা জয়ের এ ধারা অব্যাহত রাখবে এবং বিশ্বকাপের মুকুট দেশে নিয়ে আসবে।

এআর