চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়নে অভিযান চালিয়ে শিবিরের ৮ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে দলটির স্থানীয় একটি কার্যালয় থেকে তাদেরকে গ্রেফতার করে লোহাগাড়া থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো সাইফুল ইসলাম, তাজুল ইসলাম, তানভীর আহমেদ, সাইদুল আলম, মো. আইয়ূব, রিদুয়ানুল ইসলাম ও নাজিম উদ্দিন।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহজাহান শিবিরের ৮ নেতাকর্মীকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।
এআর





