হবিগঞ্জের বানিয়াচংয়ে চান্দের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুইজন নিহত হয়েছে। নিহতদের মধ্যে একজন স্থানীয় ইউপি সদস্য।

দুর্ঘটনায় আহত হয়েছে আরো ২০ যাত্রী। সোমবার রাতে বানিয়াচং-হবিগঞ্জ সড়কের ভাটিপাড়া নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিতহরা হলেন নোয়াগর গ্রামের মৃত জমাদার উল্লাহর ছেলে ও আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য হাফিজ উল্লাহ। অপর নিহত বানিয়াচং উপজেলা সদরের মাতাপুর মহল্লার মমতাজ হুসেনের ছেলে আমির হুসেন।

জানা যায়, চান্দের গাড়িটি হবিগঞ্জ খোয়াইমুখ বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে বানিয়াচংয়ের উদ্দেশ্যে রওয়ানা হয়। গাড়িটি ভাটিপাড়ায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। দুর্ঘটনায় আহত কয়েকজন যাত্রীকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হবিগঞ্জ ফায়ার সার্ভিস সিনিয়র স্টেশন কর্মকর্তা সামছুল আলম জানান, আটকে থাকা যাত্রীদের উদ্ধারে হবিগঞ্জ ফায়ার সার্ভিস কর্মীরা আপ্রাণ চেষ্টা করেছেন। গাড়িটি খাদ থেকে উঠানো সম্ভব হচ্ছে না। ফায়ার সার্ভিস স্টেশনে রেকার না থাকায় উদ্ধার কাজে হিমশিম খেতে হচ্ছে।
জেড