শুক্রবার সিলেট নগরীর জিন্দাবাজারস্থ ইষ্টিকুটুম চায়নিজ রেষ্টুরেন্টে সিলেটে বসবাসরত জুড়ীবাসীদের সংগঠন ‘জুড়ী এসোসিয়েশন সিলেট’ এর উদ্যোগে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এসোসিয়েশনের আহবায়ক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক আবুল কাশেম উজ্জল এর সভাপতিত্বে ও সদস্য সচিব আবুল কালাম এর সঞ্চালনায় ইফতার মাহফিলের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন কমিটির সদস্য কামাল আহমদ আম্বিয়া।

অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন আহবায়ক কমিটির অন্যতম সদস্য আব্দুল কাইয়ুম। ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় বক্তাগন জুড়ী এসোসিয়েশন সিলেটের সার্বিক কল্যান কামনা করেন এবং এই সংগঠনের সার্বিক সাফল্য ও সমৃদ্ধি কামনায় সর্বপ্রকার সহযোগীতার আশ্বাস দেন।

সিলেটে বসবাসরত জুড়ীবাসীর মিলনমেলায় আরো বক্তব্য রাখেন ডা: নিজাম জাহিদ, ডা: মখলিছউর রহমান, আব্দুস ছাত্তার, বাংলাদেশ ব্যাকের উপপরিচালক এম এ হাদি, ডা: আব্দুর রশিদ, অধ্যাপক ইফতেখার হোসেন, এডভোকেট আবদুর রাজ্জাক, মাষ্টার ইশহাক আলী, এ এস পি পলাশ রঞ্জন দে, যুগ্ম

আহবায়ক নুরুল ইসলাম আশুক, যুগ্ম আহবায়ক মিজানুর রহমান খোকন, ব্যবাসায়ী জহির হোসেন তুহিন, যুগ্ম আহবায়ক শাহরিয়ার সুমন, সদস্য আব্দুল কাদির, ব্যাংকার মাজেদা আক্তার শম্পা, সহ আহবায়ক কমিটির সদস্যবৃন্দ সহ সিলেটে বসবাসরত জুড়ী উপজেলার বিভিন্ন স্থরের ব্যাক্তিবর্গ।

আলোচনাসভা শেষে মোনাজাত পরিচালনা করেন ব্লু-ওয়াটার মার্কেটের পেশ ইমাম। ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন আহবায়ক কমিটির সদস্য নাসিম উদ্দিন, রেজাউল ইসলাম, আব্দুস সামাদ।

এমআর