ঢাকা মহানগর জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ জাহিদুর রহমানের পিতা মু. মুজিবুর রহমান আর নেই।
শনিবার সকাল সাড়ে ৬টার দিকে রাজধানীর ধানমন্ডিতে ইবনে সিনা হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ও ইন্নাইলাহি রাজিয়ুন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।
মজিবুর রহমানের বাড়ি মানিকগঞ্জ জেলার সদর থানার কাফাটিয়ায়। তিনি ৬ ছেলে ও ৩ মেয়ে ছাড়াও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মানিকগঞ্জ জামায়াতে ইসলামীর এই প্রবীণ রোকন ইসলামী ছাত্রশিবিরের সাংগঠনিক কার্যক্রমেও অর্থনৈতিক সহযোগিতাসহ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
কর্মজীবনে তিনি বাংলাদেশ কো-অপারেটিভ ব্যাংকের প্রিন্সিপাল অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
মজিবুর রহমান নিউমনিয়াসহ বার্ধক্য জনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। ৬দিন আগে তিনি ইবনে সিনা হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়।
মজিবুর রহমানের রুহের মাগফেরাত কামনায় সবার কাছে দোয়া প্রত্যাশা করেছেন তার পরিবার ও আত্মীয়-স্বজনেরা।
এআই/ এআর





